মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

বাংলাদেশ কোন অঙ্গরাজ্য নয় – মোমিন মেহেদী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৮৪ বার পঠিত

মাননীয় প্রধানমন্ত্রী হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের বিমান বন্দর ব্যবহারের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ কোন অঙ্গরাজ্য নয়; অতএব ভারতে বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব প্রত্যাহার করুন। তা না হলে সারাদেশে স্বাধীনতার চেতনায় উদ্ভাসিত সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবো।

২১ মার্চ সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, দিনেশ চন্দ্র সাহা, ফজলুল হক চৌধুরী, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এসময় আরো বলেন, নির্মম বাস্তবতা এই যে, জাতির সামনে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-খুন-গুম আর অন্ধকারের রাজনৈতিক মহড়া চলছে, এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এমন বক্তব্য কেবল স্বাধীনতার চেতনাধারীদেরকে কঠিনভাবে ব্যথিত করেছে। দেশের এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর উচিৎ দ্রব্যমূল্য কমানোর জন্য পরিকল্পিত পদক্ষেপ নেয়া।খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com