বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বাঘ পটুয়া টাইগার নাজিরের পটচিত্রে ফুটে উঠে বাংলা সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১১ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।-বাংলার পটচিত্র শিল্পী দিনাজপুরের পার্বতীপুরের বাঘ পটুয়া টাইগার নাজিরের পটচিত্রে ফুটে উঠে বাংলা সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য। আর অতীত সেই  ঐতিহ্যকে ধরে রাখতে নিরলসভাবে ভাবে কাজ করে যাচ্ছে নাজির।

ছোট বেলা থেকেই ছবি আঁকার প্রতি প্রবল আকাঙ্খাই তাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। জাপান বাংলাদেশ সৌজন্য  দূত হিসেবে কাজ করেছে পটুয়া নাজির। দেশে বিদেশে এ পর্যন্ত তার ৬০ টি একক পটচিত্র প্রদর্শনী হয়েছে। এ ছাড়াও দেশে বিদেশে প্রায় ৪শ’টি যৌথ পটচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
পটচিত্র শিল্পী বাঘ পটুয়া টাইগার নাজির হোসেন এর জন্ম ১৯৮২ ইং সালে দিনাজপুর জেলার  পার্বতীপুর উপজেলার রোস্তম নগর মহল্লায়। বাঘ পটুয়া নাজির প্রায় ৩০ বছর ধরে পটচিত্র আঁকেন। তার পটচিত্রে আবহমান বাংলার লোক কাহিনী গাজী কালু চম্পাবতী, ময়মনসিংহ গীতিকা, বনবিবি বেহুলা লক্ষিন্দর,গাজীরপট এবং সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গল টাইগার স্পষ্ট হয়ে উঠেছে। সব সময় বন্ধু বেশে পাশে থাকে  পটুয়া  নাজির এর হাতের আঁকা বাঘ বানতোরা কুন মাসকট।
পার্বতীপুরের বাঘ পটুয়া টাইগার নাজির দীর্ঘ দিন ধরে রাজধানী ঢাকায় অবস্থান করছেন। রাজধানী শাহবাগ এলাকায় তার একটি প্রদর্শনী স্টল রয়েছে। যেটি পটচিত্র শিল্পী বাঘ পটুয়া টাইগার নাজিরের স্টল হিসেবে পরিচিত। সেখানে গেলেই তার পটচিত্র দর্শন ও সংগ্রহ করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com