মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

বাণীশান্তায় বাপা সভাপতি সুলতানা কামাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৪ বার পঠিত

বাণীশান্তা ( দাকোপ, খুলনা ) থেকে মো. নূর আলম।- স্পষ্টতই বোঝা যাচ্ছে বাণীশান্তা হচ্ছে ফসলি জমির উর্বও ভূমি। ফসলির জমি ক্ষতিপূরণ হয়না। এর দাম নির্ধারন করা যায়না। বাণীশান্তায় বালি ফেললে জীবন দূর্বিসহ হবে। বসবাসের অযোগ্য হবে। মানুষের জীবন বিপর্যস্ত হবে ফসলি জমি নষ্ট হবে। এটা আমাদের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না। যারা এই নীতি বাস্তবায়ন করতে চায় তারাই কুচক্রী মহল তারাই ষড়যন্ত্রকারী। তারা বাংলাদেশের ভালো চায়না। তারাই অন্যায় জিদ ধরে বাণীশান্তায় বালি ফেলার ব্যবস্থা করছে। আমরা এর তীব্র নিন্দা করছি। ২৬ সেপ্টেম্বর/২২ খ্রি: সোমবার বিকেলে বাণীশান্তা বাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বাপা সভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকারকর্মী এ্যাডভোকেট সুলতানা কামাল একথা বলেন।
সোমবার বিকেল ৩টায় জনসভায় সভাপতিত্ব করেন বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা হিরন্ময় রায়। জনসভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল। জনসভায় বক্তব্য রাখেন বাপা’র কেন্দ্রিয় নেতা মো. নূর আলম শেখ, আব্দুল করিম কিম, তোফাজ্জেল সোহেল, বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সঞ্জিব মন্ডল, বিশ^জিৎ মন্ডল, সত্যজিৎ গাইন, হিরন্ময় রায়, ই¯্রাফিল বয়াতি, কৃষ্ণ পদ মন্ডল, ইউপি সদস্য পাপিয়া মিস্ত্রি, কৃষাণী বৈশাখী মন্ডল, বাপা নেতা মোল্লা আল মামুন, শেখ রাসেল, হাছিব সরদার, আবুল কাশেম, কমলা সরকার, সুষ্মিতা মন্ডল প্রমূখ। জনসভায় প্রধান বক্তা শরীফ জামিল বলেন মোংলা বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারীদের নানা ধরনের ভয়ভীতি, হামলা-মামলা ও নির্যাতনের হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন উপক্ষো করে বন্দর কর্তৃপক্ষ যদি কৃষিজমি রক্ষা আন্দোলনকারীদের উপর কোন ধরনের হামলা-মামলা চালালে সারা বাংলাদেশের তার বিরুদ্ধে গর্জে উঠবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। সভাপতির বক্তব্যে সংগ্রাম কমিটির নেতা হিরন্ময় রায় বলেন দাকোপ উপজেলার সর্বস্তরের মানুষ কৃষিজমি রক্ষায় ঐক্যবদ্ধ। আমরা জীবন দেবো তব্ওু আমাদের কৃষিজমিতে মোংলা বন্দরকে বালি ফেলতে দেবো না। জনসভার আগে প্রধান অতিথি বাপা সভাপতি সুলতানা কামাল বাণীশান্তা-ভোজনখালি বিলের আমন ধানের ক্ষেত সরেজমিন পরিদর্শন করেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com