বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বালি সন্ত্রসীদের কাছে অসহায় করতোয়া পাড়ের মানুষ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩৬১ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- অন্যের জমিতে অনধিকার প্রবেশ করে পেশী শক্তিবলে স্যালোমেশিন বসিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করে যারা বিক্রী করছে তারাই বালিসন্ত্রসী। পীরগঞ্জ উপজেলায় এখন এই বালি সন্ত্রীদের রাজত্ব চলছে। রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে তাদের কেশাগ্র স্পর্শ করতে পারছেনা স্থানীয় প্রশাসন। ১৯ আগস্ট উপজেলার চতরা ইউনিয়ের টেংরার দহ এলাকায় গিয়ে দেখা গেছে বালি তোলার সেই চিত্র। ওই এলাকার বড় বদনা পাড়া গ্রামের মৃত এফাজ উদ্দিনের পুত্র মোঃ রেজাউল করিম (৫৬) বজ্রকথাকে জানান,তার পৈত্রিক বেশ কিছু জমি করতোয়া নদী গ্রাস করেছিল,এখন নদীর গতি পরিবর্তন হওয়ায় সেই জামি জাগতে শুরু করেছে। কিনতু রক্ষা নেই; বালি সন্ত্রসীরা তার জমি থেকে স্যালোমেশিন দিয়ে বালি তুলছে। কেউ তার কথা শুনছে না। বাধা দিতেও পারছেন না। রেজাউল করিম জানান,পরপর ৩দিন পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাহেবকে ফোন করেও কোন প্রতিকার পাননি। বড় বদনা পাড়ার আরেক ভুক্তভোগী আব্দুল জব্বারের পুত্র আব্দুল বাসেদ (৬৫) জানান,তারা বড় অসহায়। তাদের কথা কেউ শোনে না ,তাদেরদিকে কেউ দেখছেনা।পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নেও বালি সন্ত্রসীরা একই কায়দায় অবৈধপন্থায় বালির কারবার চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com