মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বাসরঘরে গণধর্ষনের শিকার নববধূ স্বামীসহ গ্রেফতার- ৭

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

গাইবান্ধা থেকে বজ্রকথা প্রতিনিধি ছাদেকুল ইসলাম রুবেল।-
গাইবান্ধার সাঘাটা উপজেলায় এবার বাসরঘরে গণধর্ষণের শিকার হয়েছে এক নববধূ।

এঘটনায় জেলা জুড়ে মানুষের মাঝে চলছে না সমালোচনা। জেলার সচেতন ও সাধারণ মানুষ মনে করেন,ধর্ষনের সাথে জড়িত ধর্ষকের শাস্তির পাশাপাশি ধর্ষকের পরিবারেরও সকলের বিচার করা দরকার। তবেই হয়তো সম্ভব হবে ধর্ষণের মতো ঘটনা রোধ করা।
জানা যায়,সাঘাটা উপজেলার কচুয়া ওসমানের পাড়া গ্রামের আসাদুল শেখের ছেলে আসিফ মিয়া (২০) এর সাথে একই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের(১৮)বছরের মেয়ের সাথে বিয়ে সম্পন্ন হয়। এ বিয়ের পর প্রথম বাসররাতেই স্বামী আসিফ মিয়ার সহায়তায় গণ ধর্ষনের শিকার হয় এই নববধূ ।

এতে নববধূ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরের দিন দুপুরে মেয়েটিকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় সাথে জড়িত ও সহযোগীতা করার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামের আসাদুল শেখের ছেলে নববধূর স্বামী আসিফ মিয়া(২০), বিদ্যুৎ শেখের ছেলে মমিনুল ইসলাম (১৮), আজাদুল ইসলামের ছেলে মানিক মিয়া(১৮), দুলু মন্ডলের ছেলে মাহিদ মন্ডল(১৮), গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের আবুল হোসেনের ছেলে মানিক মিয়া(২২), মহিমাগঞ্জের বামন হাজরা গ্রামের এনামুল শেখের ছেলে মারুফ ইসলাম(১৮),আইনুল শেখের ছেলে নয়ন ইসলামকে গ্রেফতার করে।
পরে বরের বাড়ি ও উক্ত ঘটনাস্থল সাঘাটা হওয়ায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃত ৭ জন কে সাঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com