বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীর সুস্থতা কামনায় রংপুরে দোয়া মাহফিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫৫১ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সুস্থ্যতা কামনা করে রংপুর নগরীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে মহানগর ও জেলা বিএনপি।
এসময় মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক কাকসুর সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু, সহ-সভাপতি সুলতান আলম বুলবুল,জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সহ-সভাপতি কাজী খয়রাত, প্রচার সম্পাদক ফিরোজ আলম, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক সেলিম চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবুসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, রংপুর মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু’র সুস্থ্যতা ও রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com