বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিকে টিভি এন্টারটেইনমেন্টের চুড়ান্ত বাছাই অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৭২ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- পবিত্র রমজানকে সামনে রেখে ইউটিউব চ্যানেল ‘‘বিকে টিভি এন্টারটেইনমেন্ট’’ মাসব্যাপী কেরাত, হামদ/নাত, আযান ও ইসলামী কবিতা প্রতিযোগীতার আয়োজন করেছে। আঞ্চলিক প্রতিযোগীতা শেষে ২৪ মার্চ/২২ খ্রিঃ বৃহস্পতিবার পীরগঞ্জ মহিলা কলেজ হলে চুড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। চুড়ান্ত বাছাই পর্বের উদ্বোধন করেন বিকে টিভির উপদেষ্টা অধ্যক্ষ মোস্তাজিুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকে টিভির উপদেষ্টা ডিএসসি বিজনেস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর প্রতিষ্ঠাতা পরিচালক এ জে এম সিরাজুল ইসলাম।
আগামী ২৭ মার্চ/২২খ্রিঃ রবিবার মাসব্যাপী প্রতিযোগীতার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন, পীরগঞ্জের উদীয়মান নেতৃত্ব পীরগঞ্জ পৌর সভার মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামিম। আজকের বাছাই পর্বে আঞ্চলিক প্রতিযোগীতায় বিজয়ী ২৫০ জনের মধ্য থেকে ১০৮ জনকে মানোনিত করা হয়েছে। যারা রমজান মাসে তিন পর্বে প্রতিযোগীতা অবতির্ণ হবেন।
আজকের বাছাই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, প্রধান বিচারক অধ্যক্ষ শাহ মোঃ সাইয়েদুর রহমান, হাফেজ সিদ্দিকুর রহমান, মুহাদ্দিস আব্দুল্লাহ আল মাসউদ, প্রভাষক সাইদুর রহমান, আসাদুল্লাহেল গালেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মোসাদ্দেক বিল্লাহ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com