বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বিক্রিত বাড়ি দখলের চেস্টা; সন্ত্রাসী হামলায় জীবননাশের হুমকি, ক্রেতার থানায় অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত
বিক্রিত বাড়ি দখলের চেস্টা; সন্ত্রাসী হামলায় জীবননাশের হুমকি, ক্রেতার থানায় অভিযোগ
বাড়ি বিক্রি করে সে বাড়ি জোরপূর্বক দখলের চেস্টায় হুমকি ও সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন বাড়ি বিক্রেতা মো. একরামুল হক বাটুল ও তাঁর সাঙ্গপাঙ্গরা। ঘটনাটি ঘটেছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ্ বাজারে। প্রাণের ভয়ে বাড়ি ক্রেতা মো. তৌফিক হাসান মারুফ পীরগঞ্জ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, বড়দরগাহ্ বাসস্ট্যান্ড সংলগ্ন আন্ডারপাসের পূর্ব পার্শ্বে মো. তৌফিক হাসান মারুফের মেসার্স তুবা তাছা নির্মাণাধীন মার্কেটটি গত ০৭/০৮/২০২৬ খ্রিঃ দুপুরে মো. একরামুল হক বাটুল বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে কিছু ভাড়াটে,সন্ত্রাসী লোকজন দিয়ে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেন। মার্কেটের নাম মুছে দিয়ে ভাড়টিয়াদের নিকট চাঁদা দাবি করে এবং হুমকি দিয়ে চলে যায়। বাটুল ও তার সঙ্গীরা প্রায়ই মার্কেটে এসে বিভিন্ন প্রকারের হুমকি ধামকি প্রদান করেন এবং মার্কেটটি দখল করতে চায়। জীবনের ভয়ে ওই সন্ত্রাসীদের জীবননাশের হুমকিতে সন্ত্রাসীরা  দিতে থাকেন  জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছি বলে জানালেন মো. তৌফিক হাসান মারুফ। উল্লেখ্য যে, তপশীলে বর্ণিত জেলাঃ-রংপুর,থানাঃ- পীরগঞ্জ,গ্রামঃ- ইসমাইলপুর জেএল নং-১৪৫ পুরাতন খতিয়ান নং- ১২৮ নতুন খতিয়ান নং-২২৯ দাগ নং- ৫০,৫১ জমির পরিমান ০৮ শতক জমিটি মো. তৌফিক হাসান মারুফ গত ১৪/১২/২০২৩ ইং তারিখে ক্রয় করেন।দলিল নং-১১২৮৩।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com