বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পঠিত
 বিরামপুর (দিনাজপুর) থেকে মোঃ আবু সাঈদ।-এ বছর অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা,র‌্যালী ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১  টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে চত্বরে র‌্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা   নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর  রহমানের, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর  বাদশা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জোবায়ের রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুদুর রহমান, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ, বিরামপুর থানার উপ-পরিদর্শক শাহীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এ সময় বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে প্রতিবছর বাংলাদেশ সৃষ্ট বন্যা, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা, ভারী বর্ষণ,বজ্রপাত ইত্যাদি দুর্যোগ ঝুঁকি প্রশমনের সঙ্গে খাপ খাওয়ানো ও প্রস্তুতির কৌশল অবলম্বন বিষয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com