বিরামপুরে টেন্ডার ছাড়া পশু হাটের মালামাল রাতের অন্ধকারে বিক্রির অভিযোগ
বিরামপুর দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি মোঃ আবু সাঈদ।- বিরামপুর পশু হাটের সরকারি সেডটি উচ্ছেদ অভিযানে ভেঙ্গে দেওয়ার পর রাতের আধারে পৌরসভার গাড়িতে করে ভাংড়ীর দোকানে নিয়ে গিয়ে বিক্রি করেছে পৌরসভায় দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা।
জানা গেছে সেডের মালামালের মধ্যে ছিল লোহার রড,ডেউ টিন, লোহার অ্যাঙ্গেল । গত ১৭ জুন মঙ্গলবার রাতে পৌরসভার (ভারপ্রাপ্ত) সচিব কামাল হোসেন ও পাইপ লাইন মেকানিক গৌতম কুমার সরকার, ট্রাকের হেলপার মেহেদুল ইসলাম, রনি, নাজিমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পৌরসভার গাড়িতে করে সব মালামাল শহরের শালবাগান মা বাবার দোয়া, দুই ভাই আয়রন ষ্টোর মতিউর রহমানের ভাংড়ীর দোকানে নিয়ে গিয়ে বিক্রি করেছেন।
এ বিষয়ে ভাংড়ীর দোকানদার মতিউর রহমানের নিকট জানতে চাইলে, তিনি বলেন, পৌরসভার সচিব কামাল বলতে নিষেধ করেছেন। আপনারা সচিবের সাথে কথা বলেন।
এবিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুজহাত তাসনিম আওন এর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি শোনার পর আমাদের লোকজন পাঠিয়ে দিয়ে কিছু মালামাল উদ্ধার করেছি, এই কাজে যারা জড়িত ছিল তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এবং বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।
Leave a Reply