বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত
মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুর জেলার বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাশিদুল ইসলাম (২৬) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট)মঙ্গলবার দুপুর ১টার দিকে বিরামপুর উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলার বিজুল বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাশিদুল ইসলাম দিনাজপুর সদরের বালুবাড়ী এলাকার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা চাল বোঝাই একটি ট্রাকের সাথে গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা টিন বোঝাই অপর একটি ট্রাকের বিজুল বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক রাশিদুল ইসলামের নিত হন ।
বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply