বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বিরামপুরে মাদক সম্রাট ৩০ মামলার আসামি শেফালী আটক 

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
 বিরামপুর দিনাজপুর প্রতিনিধি।-দিনাজপুরের বিরামপুর   ৩০ টি মামলার আসামি শেফালী আক্তার (৫৫) কে আটক করেছে থানা পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে দিনাজপুর জেলহাজতে পাঠান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন।
আটক, শেফালী আক্তার বিরামপুর পৌরসভার চকপাড়া মহল্লার ২৩ টি মামলার আসামি শীয়ালু মিয়ার স্ত্রী।
(২৩ জুন) সোমবার বিরামপুর থানা সূত্রে জানা যায়, ভোর রাতে পৌরসভার চকপাড়া মহল্লায় অভিযান চালিয়ে নেশার ট্যাবলেট সহ তাকে আটক করে । আটক শেফালী আক্তারের ৩০ টি মামলার বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন,  দীর্ঘ দিন ধরে এই মাদক ব্যবসা করি তাই আমার বিরুদ্ধে ৩০ টি মামলা হয়েছে সেই মামলা চালানোর খরচ জোগাতে এখনও ব্যবসা করি।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, শেফালী আক্তার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী তাকে ধরা যায় না, অনেক চেষ্টা করে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে নেশার ট্যাবলেট সহ তাকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com