বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বিরামপুরে সরকারী খাদ্যগুদাম চত্বরে পানির হানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৬৪৬ বার পঠিত
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরে বিরামপুর সরকারী খাদ্যগুদাম চত্বরে অতিরিক্ত বৃষ্টির পানি নিষ্কাশনের অভাবে পানি খাদ্যগুদামে ঢুকেপড়ায় গুদামের খাদ্য লোড আনলোডের সমস্যায় পড়েছেন খাদ্যগুদাম শ্রমিক কর্মচারীরা। বৃষ্টির পানির জলাবদ্ধতার মধ্যেই খাদ্য লোড আনলোডের কাজ করছেন গুদামের কুলি শ্রমিকরা। খাদ্য লোড আনলোডের কাজে ব্যবহৃত পরিবহনের চাকার আঁঘাকে পানি খাদ্যগুদামের সেডের প্রাচিরে বারবার আছড়ে পরছে। কখন যেন খাদ্যের বস্তায় দাঁত বসায়।
এবিষয়ে জানতে ৭ অক্টোবর বিরামপুর সরকারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রায়হান কবির এর সাথে মুঠোঠোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জলাবদ্ধতার মধ্যেই খাদ্যহুদামের কাজ চালিয়ে যেতে হচ্ছে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলি সরকার দ্রুত খাদ্যগুদাম পরিদর্শণে এসেছিলেন। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়াকর্মিরা তাঁদের সাথে উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, জলাবদ্ধতার সংবাদ পেয়ে কয়েকদিন আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম অত্র  সরকারি খাদ্যগুদাম পরিদর্শণ করেছেন। পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা থাকলে এ পরিস্থিতি হত না বলে তিনি জানিয়েছেন।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com