বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিরামপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২২৬ বার পঠিত
 বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুর জেলার বিরামপুরে  নৈশ্য কোচ চাপায় মোটর সাইকেল চালক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৪২) নিহত হয়েছেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, রবিবার ২৪ জুলাই  সকালে নৈশ্য কোচ ঢাকা থেকে ছেড়ে আসা  আসাদ নামের নৈশ্যকোচ বিরামপুর অতিক্রম করে ফুলবাড়ির দিকে যাচ্ছিল। এসময়ই বিরামপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের কাছে বিরামপুর- ফুলবাড়ি মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৪২) নিহত হন।
নিহত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৪২) দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার সুজাপুর গ্রামের মৃত: জাহের উদ্দিনের ছেলে এবং গ্রামীণ ব্যাংক বিরামপুরের দিওড় শাখার কেন্দ্র ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করতে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com