মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

বিরামপুরে ৮ ভরি ৪ আনা স্বর্ণ ছিনতাই আটক-৪

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১১৯ বার পঠিত
Oplus_131072
মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) থেকে নিজস্ব প্রতিনিধি।দিনাজ পুরের বিরামপুর মহাসড়কের উপর এক স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে ৮ ভরি ৪ আনা স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
(২৮ এপ্রিল) মামলা সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার পার্শ্ববর্তী ফুলবাড়ি শহরের স্বর্ণ ব্যবসায়ী মানিক দত্ত পুরাতন সোনা কিনে বিরামপুর থেকে পাকা সোনার পাত বানিয়ে নিয়ে অলঙ্কার তৈরী করে থাকেন। সোমবার ২৭ এপ্রিল সন্ধায় তিনি বিরামপুর থেকে ৮ ভরি ৪ আনা ওজনের পাকা সোনার পাত নিয়ে মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে ফুলবাড়ি যাওয়ার পথে বিরামপুর উপজেলার শালবাগান ঢিপি মোড় নামক স্থানে কয়েক যুবক তাঁর পথ রোধ করে। ব্যবসায়ী মানিককে মারপিট করে তাঁর কাছে থাকা সোনা নিয়ে পালানোর সময় তাঁর আর্ত-চিৎকারে লোকজন ছুঁটে এসে দু’জনকে আটক করে এবং দ্রুত পালিয়ে যাওয়ার পথে রতনপুর এলাকায় আরো দু’জনকে আটক করে।
আটককৃতরা হলো: আল রেহমান অরণ্য (২০), আরিফুল ইসলাম আরিফ (২০), সাগর রহমান (২৪) ও আশিক (২৬)। তারা সবাই বিরামপুর পৌরশহর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। আটক চারজন ও পলাতক তিনজনের নামে থানায় মামলা হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, আটক ও পলাতক মিলে ৭ জনের নামে মঙ্গলবার (২৮ এপ্রিল) মামলা থানায় হয়েছে। সেই সঙ্গে আটককৃতদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, পলাতক আসামীদের গ্রেফতার ও ছিনতাই হওয়া সোনার পাত উদ্ধারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com