বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত
 বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের বিরামপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ২৪ সেপ্টেম্বর দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের প্রতিভা পত্রিকায় “নীরব চাঁদাবাজির জন্য দিনাজপুরের বিরামপুরে বিএনপি’র ভাবমূর্তি নষ্ট করছে একটি চক্র” শিরোনামে আমাকে ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদটি প্রকাশকালে পত্রিকা কর্তৃপক্ষ কোন নিয়মনীতি অনুসরণ করেনি। আমাকে এবং যাদের বা যেসকল প্রতিষ্ঠানকে জড়িয়ে  সংবাদটি প্রকাশ করা হয়েছে, সত্যতা যাচাইয়ে জন্য আমার সহ সেসব ব‍্যক্তি বা প্রতিষ্ঠানের কোন বক্তব্য নেওয়া হয়নি। সংবাদে অভিযোগকারী হিসেবে মরহুম তালেব মাস্টারের মেয়ে শিউলি বেগমের নাম উল্লেখ করা হয়েছে, অথচ শিউলি বেগম অভিযোগ বা এই নিউজের বিষয়ে কিছুই জানে না। বিরামপুরে বিএনপি’র নেতৃবৃন্দ ও দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল উক্ত পত্রিকার সম্পাদকের সাথে হাত মিলিয়ে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে, যা সংবাদে সংশ্লিষ্ট ব‍্যক্তি ও প্রতিষ্ঠানে যোগাযোগ করলেই প্রমাণ হয়ে যাবে।
এবিষয়ে আমরা স্ব-শরীরে দিনাজপুরে গিয়ে পত্রিকার সম্পাদকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি আমাদের সাথে দেখা না করে আত্মগোপন করেন, এমনকি পত্রিকার সম্পাদকের মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করছেন না। এছাড়া উক্ত সংবাদটি প্রকাশের সময় সেই পত্রিকার স্থানীয় ২জন প্রতিনিধিরও কোন মতামত বা তাদের সাথে যোগাযোগ করা হয়নি, যা সংবাদ প্রকাশের নীতিমালা বহির্ভূত কর্মকান্ড। এহেন হলুদ সাংবাদিকতা পরিহার ও সঠিক তথ্য প্রমাণ ছাড়া মানহানিকর সংবাদ প্রকাশের জন্য সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে যে কোন সংবাদ প্রচার ও প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরে আলম নুরা, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব অ‍্যাডভোকেট মিঞা শিরন আলম সহ উপজেলা ও পৌর বিএনপি’র অন‍্যান‍্য নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com