বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিরামপুর প্রেসক্লাবের ভিত্তি স্থাপন ও নতুন কমিটির শপথ গ্রহণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৯ বার পঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি মো: আবু সাঈদ।- দিনাজপুরের জেলার ঐতিহ্যবাহী বিরামপুর প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তি স্থাপন ও নব-নির্বাচিত কার্যনিবাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে বিরামপুর প্রেসক্লাব চত্বরে বিদায়ী সভাপতি অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।এসময় আরো উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেসবাউল ইসলাম মন্ডল, থানার ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামল কুমার রায়, মহিলা কলেজের উপাধ্যক্ষ ও প্রেসক্লাব নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনার মেসবাউল হক, যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করানো হয় এবং শেষে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও অতিথিবৃন্দ প্রেসক্লাবের নতুন ভবন নির্মানের লক্ষ্যে ভিত্তি স্থাপন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com