মোঃ আবু সাঈদ।- দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ১১৬৭ নবনির্বাচিত জেলা কমিটিকে বিরামপুর স্ট্যান্ড কমিটির পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ (ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০ টায় বিরামপুর মহিলা কলেজ হল রুমে দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি এনামুল হক, সহ সভাপতি সৈয়দ আলী, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সাবেক সভাপতি এম রফিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা, সাংগঠনিক সম্পাদক সাহাবুল আলম, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, সমাজ কল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, বিরামপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক সাধারন সম্পাদক মাহমুদুল হক মানিক, (সাংবাদিক) মানিক চৌধুরী, আলমগীর হোসেন,বিরামপুর ষ্ট্যান্ড কমিটির সভাপতি এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার সহ সকল শ্রমিক প্রমুখ। অনুষ্ঠান শেষে বিরামপুর স্ট্যান্ড কমিটি তাদের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব-নিকাশ পেশ করেন ও জেলা নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করেন।
Leave a Reply