বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বীরগঞ্জে আজিজুল ইমাম চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩১৮ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় ১ নভেম্বর ২০২০ রোববার বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এবং ওয়ার্ড ইউপি সদস্য মো. দুলাল হোসেন এর সহযোগিতায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুল ইমামসহ করোনা আক্রান্ত সকলের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com