মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে সাংবাদিকদের মাঝে পিপিই ও মাস্ক প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৮৩৬ বার পঠিত

দিনাজপুর থেকে প্রদীপ রায় জিতু।- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ৬ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বীরগঞ্জ উপজেলার ২৫ জন সাংবাদিকদের মধ্যে পিপিই ও মাস্ক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়ামিন হোসেন। এসময় নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন বলেন, কোভিড-১৯ প্রতিরোধে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরাসহ তথ্য দিয়ে সাংবাদিকবৃন্দ প্রশাসনকে অনেক সহযোগিতা করে যাচ্ছেন। করোনাকালীন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ উপজেলায় অতিদরিদ্র ৩৪১ পরিবারে বিকাশের মাধ্যমে নগদ ১,০৪১,৯২৫ টাকার অর্থ সহায়তা প্রদান করেছে। এর মাধ্যমে করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের কারণে সংকটে থাকা নি¤œআয়ের মানুষ ও পরিবারে তাৎক্ষনিক চাহিদা পূরণ করা সহায়তা করেছে । ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এপি ম্যানেজার মানুয়েল হাসদা বলেন, ‘এই ধরনের সংকটে সময় পরিবারে নানান অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়। ফলে শিশুরা নানা ধরণের নির্যাতনের শিকার হয়।’ উপস্থিত সাংবাদিকবৃন্দ ওয়ার্ল্ড ভিশন সংস্থার কার্যক্রম অত্যন্ত উন্নয়নমুখী ও প্রশংসনীয় উল্লখ্য করে বীরগঞ্জ উপজেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি বিশেষ ভূমিকা রাখায় সংস্থাটিকে বিশেষভাবে ধন্যবাদ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com