বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বীরগঞ্জে কমিউনিটি ক্লিনিক এর ল্যাট্রিন হস্তান্তর ও শুভ উদ্ধোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩১১ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুর জেলার বীরগঞ্জ এবং বিরল উপজেলায় তাকেদা হেলদি ভিলেজ প্রজেক্ট ২০১৬ সাল হতে মোট ৮১ টি গ্রামে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে নিবিড় ভাবে কাজ করছে। অপুষ্টির হার কমানো, মাতৃ ও শিশুমৃত্যু হার কমানো, স্থানীয় জনগনকে কমিউনিটি ক্লিনিক এ সেবা গ্রহনে উদ্বুদ্ধ করা ইত্যাদি ক্ষেত্রে কাজ করে সরকারের স্বাস্থ্য নীতি বাস্তবায়নে সহযোগি শক্তি হিসাবে প্রকল্পটি অবদান রাখছে। এরই অংশ হিসেবে গত ৩ নভেম্বর বানপাড়া ও বালাডাংগি কমিইনিটি ক্লিনিকে নারী ও পুরুষের জন্য ওয়াস রুম সহ আলাদা ২ কক্ষ বিশিষ্ট ২টি টয়লেট প্রকল্প কর্তৃক হস্তান্তর করা হয়।। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মহসীন। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এপি ম্যানেজার জনাব মানুয়েল হাসদা, এপিসি টেকনিক্যাল অফিসার হান্না হোর শিমু, প্রজেক্ট কো-অর্ডিনেটর রিচার্ড তাপস দাস, প্রজেক্ট অফিসার পীযুষ চাকী আরিফা, মনিটরিং অফিসার নাসরিন ও প্রজেক্ট অফিসার মৌসূমী মজুমদার। উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন কমিউনিটি ক্লিনিকে রোগীদের পয়:নিস্কাশন ব্যবন্থা নিশ্চিত করতে এটির গুরুত্ব অপরিসীম । অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বালাডাংগি কমিউনিটি ক্লিনিক এর সভাপতি মোঃ তসলিম উদ্দিন। টয়লেট এর দায়িত্ব হস্তান্তর শেষে বানপাড়া ও বালাডাংগি ক্লিনিকে উক্ত প্রকল্প কর্তৃক ৮ প্রকার চিকিৎসার সরঞ্জামাদি সরবরাহ করা হয়।

উল্লেখ্য, যে এ পর্যন্ত প্রকল্পটি বীরগঞ্জ উপজেলায় ৭টি কমিউনিটি ক্লিনিকে এই রকম টয়লেট স্থাপন সহ ২ টি ক্লিনিকে বিদ্যমান ল্যাট্রিন সংস্কার করে। এছাড়া উক্ত ১০ টি ক্লিনিকে সেবার মান বৃদ্ধি করার জন্য ১০ প্রকার চিকিৎসার সরঞ্জামাদি সরবরাহ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com