বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বীরগঞ্জে শব্দশর সাহিত্য সংগঠনের প্রথম বর্ষপূর্তি সম্মেলন অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৫৬০ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে শুদ্ধসরে শব্দশর এই শ্লোগানকে সামনে রেখে কবিদের নিয়ে দুই পর্বে প্রথম বর্ষপূর্তি সম্মেলন আয়োজন করা করা হয়েছে। ১২ মার্চ ২০২১ শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোলাপগঞ্জ ডিগ্রী কলেজে অনুষ্ঠিত শব্দশর সাহিত্য সংগঠনের প্রথম বর্ষপূর্তি সম্মেলন ও শব্দশর সাহিত্যপত্রের মোড়ক উন্মোচন এবং সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। প্রথম পর্বে সকালে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। উভয় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শব্দশর সংগঠনের সভাপতি বাবুল চৌধুরী। প্রথম পর্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের, দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক আব্দুল জলিল আহমেদ, সহযোগী অধ্যাপক এবং লেখক ও গবেষক ড. মাসুদুল হক, পীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিরঞ্জন রায়। স্বাগত বক্তব্য রাখেন শব্দশর সংগঠনের সাধারণ সম্পাদক মো. লাল মিঞা। এরপর কবিবৃন্দ কবিতা পাঠ করেন। দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ডিসি রায়, জেলা পরিষদের সাবেক সচিব মো. হুমায়ুন কবীর, হাবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আলম উজ্জ্বল, কবি মো. সাজু কবীর, কথা সাহিত্যক লায়লা চৌধুরী, কবি মাহবুবা আখতার ও দিনাজপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক গণমাধ্যম ব্যক্তিত্ব শাহ্ আলম শাহী। এরপর কবিবৃন্দ কবিতা পাঠ করেন। এরপর কবিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন, শব্দশরের প্রধান উপদেষ্ঠা ও অনুষ্ঠানের প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপি। সম্মাননা ক্রেষ্ট প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী অনুষ্ঠানমালায় দূরদূরান্ত থেকে আগত বিপুল সংখ্যক কবি-সাহিত্যিক, কথা-সাহিত্যিক, সংস্কৃতি কর্মী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com