বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বীরগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রার্থনা ও পরিচিতি সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৪ বার পঠিত

বীরগঞ্জ প্রতিনিধি।- বীরগঞ্জ উপজেলা বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার প্রার্থনা ও নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে
৩ সেপ্টম্বর ২০২০ বৃহস্পতিবার সন্ধায় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে প্রার্থনা ও নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপ্না রাণী বিশ্বাস। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়ের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা। এসময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি গিরজা নাথ দাস, সাধারণ সম্পাদক নিপেন চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গবিন বর্মণ, উপজেলা জন্মাষ্টমী কমিটির সভাপতি অধ্যাপক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়, সাধারণ সম্পাদক বীরগঞ্জ সরকারী কলেজের সহকারী প্রভাষক ও উদীচী শিল্পীগোষ্ঠী সভাপতি প্রশান্ত কুমার সেন, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক কামাল হোসেনসহ নবগঠিত বীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রার্থনা ও নবগঠিত কমিটির পরিচিত সভায় সঞ্চালনা করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর রাহা বাপ্পী।
এর আগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহান মুক্তিযোদ্ধের ৪নং সেক্টরের কমান্ডার বীর উত্তম (অব:) মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত (সি,আর দত্ত) ইহলোক গমন করেছেন তাহার বিদেহী আতœার শান্তি ও করোনা মহামারী থেকে মানবজাতির মুক্তি কামনায় প্রার্থনা এবং ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com