বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বীরগঞ্জে ৫শ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৬৮১ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- ২০২০-২০২১ অর্থ বছরে পরিবশে বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ‘আইপিএম মডেল ইউনিয়ন’ বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ৫শ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
১৪ অক্টোবর ২০২০ বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল কৃষকদের মাঝে বীজ, জৈব সার, জৈব বালাই নাশক, ফেরোমন ফাঁদ বিতরণ করেন।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, উপজেলা কৃষি অফিসার আবু রেজা মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার আহবায়ক মো. কামাল হোসেন প্রমুখ।
এদিকে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সকল পূজা মন্ডপে ঢাল, কাশি ও প্রসাদের থালা বিতরন ও মরিচা ইউনিয়নে মাহাতাবপুর আদর্শ গ্রামে ৯০টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com