বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই সাথে তিন নবজাতকের জন্ম

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩৫৩ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের বীরগঞ্জে মোছা: পারভিন বেগম (৩০) নামের এক নারী একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (৪ নভেম্বর) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি সুস্থ্যভাবে সন্তানগুলো প্রসব করেন। দুইটি ছেলে একটি মেয়ে সন্তানের জন্ম হয়।

মোছা: পারভিন বেগম বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামের মো. শফিকুল ইসলামের স্ত্রী। একইসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতির আত্মীয়-স্বজন ভীড় করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা: আফরোজ সুলতানা (লুনা) জানান, তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো, তাদের মাও সুস্থ আছেন। সিজার ছাড়াই তার হাতে প্রসব হয়েছে ।

তিনি আরও জানান ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি ভর্তি ছিলেন। সেখানকার ডা: বলেছেন আমাদের এখানে একই সঙ্গে তিন সন্তানের নরমাল ডেলিভারি সম্ভব না। তাই আপনারা যতদ্রুত পারেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে যান।

প্রসূতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি না হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ডা: আফরোজ সুলতানা (লুনা) তার টিমকে নিয়ে আজ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রসূতির পাশে থেকে নিজের আত্মবিশ্বাসের উপর সুস্থ্যভাবে একই সাথে তিনটি নবজাতকের নরমাল ডেলিভারি সম্পন্ন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com