মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বীরগঞ্জ স্লুইসগেটে করোনাকে উপেক্ষা করে দর্শনার্থীদের ঢল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৭৮৬ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥- করোনাভাইরাসকে উপেক্ষা ও স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢেপা নদীর তীরে অবস্থিত স্লুইসগেট অভয়াশ্রম ও শিশু পার্ক। ঈদ-উল-আযহার উপলক্ষে বিভিন্ন বয়সী মানুষ ছুুুটে আসছেন এখানে। বীরগঞ্জ উপজেলা সহ বিভিন্ন পার্শ্ববর্তী উপজেলা থেকে হাজার হাজার দর্শনার্থীদের পদচারণে সকাল থেকে রাত পর্যন্ত ফুটে উঠেছে স্লুইসগেট এলাকার বাড়তি লোকের সমাগম। বিশেষ করে বিকেলে স্লুইসগেট অভয়াশ্রম ও শিশু পার্কে এ ভীড় বেশি থাকে।
মঙ্গলবার (৪ আগষ্ট) বিকেলে স্লুইসগেট অভয়াশ্রম ও শিশু পার্কে গিয়ে দেখা যায় ফুচকা, চটপটি সহ অন্যান্য দোকানপাটে একেবারেই স্বাস্থ্য বিধি না মেনে লোক সমাগম বৃদ্ধি করে ব্যবসা পরিচালনা করছেন। মাইক্রো, অটো, রিক্সা-চার্জার ভ্যান সহ লাইসেন্সবিহীন মোটরসাইকেল চলাচল ফলে প্রতিনিয়ত যানজটসহ ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে স্লুইসগেট এলাকাতে।
দর্শনার্থী সাইফুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের আতঙ্ক তো রয়েছেই। তারপরে একটু বিনোদনের জন্য পরিবারের সবাইকে নিয়ে স্লুইসগেটে ঘুরতে এসেছি। তবে স্লুইসগেটের লোক সমাগমের এর ফলে উপজেলায় করোনার ব্যাপক আকার ধারণ করতে পারে ও প্রশাসনের লোক সমাগম এড়াতে নিয়োমিত টহল দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com