মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

বুধবার হতে শুরু হচ্ছে হজ্বের আনুষ্ঠানিকতা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৮৩১ বার পঠিত

প্রাণঘাতী করোনা মোকাবেলায় সল্প পরিসরে বুধবার হতে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের বাসিন্দা এবং দেশটিতে বসবাসরত বিদেশী বাসিন্দা এবারের হজে অংশ নিচ্ছে। সৌদি আরবের নাগরিক ও সেখানে বসবাসরত অন্যান্য নাগরিকসহ মোট ১০ হাজার মানুষ এবার হজে অংশ নিচ্ছে। বুধবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা আর বৃহস্পতিবার কাবা শরীফে গিলাফ পরানো হবে। করোনা থেকে রক্ষা পেতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার । এবার হজের সময় মাস্ক পরতে হবে সবাইকে। এ কথা আগেই জানিয়ে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। অপরদিকে ভাইরাসের সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেজন্য জমজমের পবিত্র পানি পানেও থাকছে কঠোরতা। এবার সবার জন্য জমজমের পানি সরবরাহ করা হবে প্লাস্টিকের প্যাকেটে। সেই পানিই পান করতে হবে । এবার শয়তানকে পাথর ছোঁড়ার আনুষ্ঠানিকতাতেও থাকছে ভিন্নতা। এবার সর্বোচ্চ ৫০ জন হাজি এক সঙ্গে পাথর নিক্ষেপ করতে পারবেন। তবে পাথরটি আগে জীবাণুমুক্ত করে তারপর সরবরাহ করা হবে হাজিদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com