মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

বৈরুতের ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৭৫১ বার পঠিত

আল-জাজিরার খবর লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে গেছে। এই সংখ্যা ১৫৭ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার। এমনটা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ।অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। তাদের জন্য এখনও চলছে উদ্ধার তৎপরতা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার বিকালের ঘটনায় বিস্ফোরণে বৈরুতের ৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বুধবার দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যাদের গাফিলতিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাদের মধ্যে ১৬ জনকে বৃহস্পতিবার আটক হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার লেবাননের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ওই বিস্ফোরণ ঘটে। এর তীব্রতায় গোটা শহরই কেঁপে ওঠে। ২৪০ কিলোমিটার দূর থেকেও টের পাওয়া যায় এর কম্পন। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে ৫ কিলোমিটারের মধ্যকার দালানগুলোর জানালার কাচ। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈরুতের ৪০ শতাংশ বাড়িঘর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com