বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ভর্তি ফি বেশি নিলে এমপিও বাতিল হবে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৪৬ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- আন্তশিক্ষা বোর্ডের ঘোষনা ভর্তি ফি বেশি নিলে এমপিও বাতিল হবে। গত ৮ সেপ্টেম্বর আন্তশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষনায় বলা হয়েছে ,নির্ধারিত ফিতেই একাদশে ভর্তি করতে হবে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,ঢাকা মেট্রোপলিটনে এমপিওভুক্ত কলেজে ভর্তিতে আদায় করতে পারবে সর্বোচ্চ ৫ হাজার টাকা। অন্য মেট্রোপলিটন এলাকার কলেজে ৩ হাজার টাকার বেশি আদায় করা যাবে না। মফস্বল বা পৌর (উপজেলা) এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে সেশন ফিসহ সর্বোচ্চ ১ হাজার টাকা নিতে পারবে। পৌর (জেলা সদর) এলাকায় নেওয়া যাবে ২ হাজার টাকা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভর্তি নীতিমালা না মেনে শিক্ষার্থী ভর্তি করালে সেই কলেজের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজের এমপিওভুক্তি বাতিল করা হবে। সরকারি কলেজগুলোকে সরকারি পরিপত্র অনুযায়ী ফি সংগ্রহ করতে বলা হয়েছে।বেসরকারি কলেজগুলোর ভর্তি ফিসহ মাসিক বেতন ও যাবতীয় খরচের বিষয়ে জানিয়ে সংশ্লিষ্ট কলেজে ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তশিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা কলেজগুলোকে তাদের নোটিস বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কোটার শিক্ষার্থীদের ভর্তি হতে দেখাতে হবে উপযুক্ত সনদ। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান এবার দেড় হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভর্তি কার্যক্রম সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় সব দায়-দায়িত্ব কলেজ কর্তৃপক্ষকে বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তি কার্যক্রম শুরুহয়েছে। অনলাইনে ভর্তি প্রক্রিয়ার সবগুলো ধাপ শেষ হওয়ার পর আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে এর আগেই নির্দেশনা জারি করেছে সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com