বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ভারতীয় সহকারি হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি’র দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৪৮ বার পঠিত

উত্তম সরকার, শেরপুর (বগুড়া) সংবাদদাতা।- বগুড়ার শেরপুরে দুর্গাপূজামন্ডপ ও রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশন, রাজশাহীর সহকারি হাইকমিশনের সহকারি হাই কমিশনার শ্রী সঞ্জিব কুমার ভাটি । ১২ অক্টোবর মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি পৌর শহরের ঘোষপাড়ায় এই মন্দির পরিদর্শন করেন।

এ সময় তাকে মন্দির কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক আব্দুল্লাহ আল মামুন, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম, নন্দীগ্রাম সার্কেলের সহকারি পুলিশ সুপার রাজিবুর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, শেরপুর রাধাগোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক নিমাই ঘোষ, ডা. অরুনাংশু মন্ডল, শ্যামল কুমার বসাক প্রমূখ। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ দুর্গাপূজা উপলক্ষ্যে গরীব ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারি হাই কমিশনার শ্রী সঞ্জিব কুমার ভাটি বলেন, বিগত চার দশকের অধিক সময় ধরে বাংলাদেশ ও ভারতের সম্প্রীতি ও পারস্পারিক দুই দেশের বন্ধুত্বের বন্ধন অটুট রয়েছে। করোনাকালীন সময়ে আমরা পাশে ছিলাম এবং ভবিষতেও সহযোগীতার ধারা অব্যাহত থাকবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com