মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ভারতের উত্তরাখন্ড রাজ্যে হিমবাহে ফাটল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৮৯ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- শুক্রবার রাতে ভারতের উত্তরাখন্ড রাজ্যে চামোলির একটি হিমবাহ ফেটে গেছে। ইতিমধ্যেই ওই ফেটে যাওয়া ওই হিমবাহের পানিতে ঋষি গঙ্গার পানির স্তর ২ ফুট বেড়েছে। বড় ধরণের বিপদের আশংকা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া না গেলেও বিপদের কথা মাথায় রেখে চামোলি জেলায় হাই অ্যালার্ট জারি করেছে স্থানীয় প্রশাসন। উত্তরাখন্ডের ডিজিপি অশোক কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হিমবাহ ফাটার জেরে কারও মৃত্যু হয়েছে কিনা তা খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে। খারাপ আবহাওয়ার জন্য সঠিক খবর এখনও আসছে না। পরিস্থিতি জানতে বিশেষ টিম পাঠানো হয়েছে। ওই এলাকায় ইন্দো-তিব্বতিয়ান বর্ডার পুলিশ (আইটিবিপি) মোতায়েন করা হয়েছে।রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হিমবাহটি ফেটেছে ভারত-চীন সীমান্তে চামোলির সুমা গ্রামে। প্রবল তুষারপাতের জন্য হিমবাহটি ফেটে গেছে। ওই এলাকায় বর্ডার রোড অর্গানাইজেশনের যে টিম কাজ করছিল তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে।

সূত্র: জিনিউজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com