মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

ভারতে মদ না পেয়ে স্যানিটাইজার পানে ১০ জনের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৯০৩ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের প্রেক্ষাপটে লকডাউনের কারণে মদ কিনতে না পেরে বিকল্প হিসেবে স্যানিটাইজার পান করে ভারতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। অন্ধ প্রদেশের প্রকাসাম জেলায় এ ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রকাসাম জেলার পুলিশ সুপার সিদ্ধার্থ কুশল বলেন, কুড়িচেদু প্রামের বাসিন্দাদের মধ্যে কয়েকজন গত কয়েকদিন ধরে স্যানিটাইজারের সঙ্গে পানি এবং কোমল পানীয় মিশিয়ে পান করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে দু’জন মারা যান এবং বাকি ৮ জন শুক্রবার সকালের দিকে মারা গেছেন। অন্ধ প্রদেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লক ডাউনের মেয়াদ কয়েকদিন আগে বাড়ানো হয়। এ কারণে ওই এলাকার সব মদের দোকান বন্ধ রয়েছে। পুলিশ বলছে, মৃত ব্যক্তিরা মাদকাসক্ত ছিলেন এবং লকডাউনের কারণে তারা মদ জোগাড় করতে না পেরে অ্যালকোহল যুক্ত স্যানি টাইজার পান করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খালি হ্যান্ড স্যানিটাইজারের বোতল উদ্ধার করেছে। পুলিশ বলছে, স্যানিটাইজার পানে অসুস্থ আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা শঙ্কামুক্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com