বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ভারত আমাদের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু – অর্থমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪০৮ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ২ নভেম্বর ২০২০ সোমবার অর্থমন্ত্রীর সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর এক সৌজন্য সাক্ষাৎ ও সভা অনুষ্ঠিত হয়েছে। ওই ভার্চুয়াল সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভারত শুধু বাংলাদেশের নিকটতম প্রতিবেশীই নয়, আমাদের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু। তিনি আরো বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ। আমাদের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতের নাম ওতপ্রতোভাবে জড়িত। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও ভারত তিনটি নাম মুক্তিযুদ্ধের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত।এ সময় তারা বাণিজ্য-বিনিয়োগ, শিল্প-সংস্কৃতি, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এ অঞ্চলের সব দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে। নবনিযুক্ত হাইকমিশনার দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্কোন্নয়নে সর্বাত্মক প্রয়াস চালাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় ভারতীয় হাইকমিশনারকে তার দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন অর্থমন্ত্রী।
এই সভায় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে যথেষ্ট গুরুত্ব দেয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দারিদ্র্যবিমোচন, নারীর ক্ষমতায়নসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছে। ভবিষ্যতে আইটি সেক্টর, স্বাস্থ্যসেবা খাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বিক্রম কুমার দোরাইস্বামী।তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অংশ গ্রহণ ভারতের জন্যও সম্মানের। বাংলাদেশ ও ভারত ইতিহাস, ভাষা, সংস্কৃতিসহ অনেক বিষয়ে সম্পর্কিত। আমাদের পারস্পারিক সহযোগিতার বহুবিধ সুযোগ রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com