বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ভাস্কর্য স্থাপন নিয়ে উসকানিমূলক বক্তব্য দিলে ব্যবস্থা নেবে সরকার- তথ্যমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৫০৯ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- গত ৩০ নভেম্বর সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ভাস্কর্য স্থাপন নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে সরকার ব্যবস্থা নেবে।
তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে হেফাজতে ইসলামের হুমকি এবং তার পাল্টায় সমাজের বিভিন্ন অংশ থেকে মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবির বিষয়ে সরকার কী পদক্ষেপ নেবে- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ভাস্কর্যের বিরুদ্ধে ক্রমাগতভাবে উসকানিমূলক বক্তব্য দিতে থাকলে সরকার বসে থাকবে না।’ তিনি হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীর হুমকির বিষয়ে বলেন, ‘আমাদের দেশে বহু বছর আগে থেকে বিভিন্ন জনের ভাস্কর্য আছে। তখন কেউ প্রশ্ন তোলেননি। এখন এটি নিয়ে প্রশ্ন করা মানে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা।’
হাছান মাহমুদ জানিয়েছেন, ‘অনলাইন সংবাদমাধ্যম’ নিবন্ধন প্রক্রিয়ায় আবেদনকারীদের মধ্যে যাদের তথ্য-উপাত্ত পাওয়া যায়নি সেগুলোর ব্যাপারে খুব শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অনলাইন রেজিস্ট্রেশন একটি প্রক্রিয়ায় করা হচ্ছে, সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যে সব তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে, সেগুলোর ভিত্তিতে যেগুলো রেজিস্ট্রেশনের জন্য যোগ্য বিবেচিত তাদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com