মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

মওলানা ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সুন্দরগঞ্জে হরিপুর মওলানা ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তার চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি।
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, গাইবান্ধা ও কুড়িগ্রামের হাজারো মানুষের স্বপ্নপূরণে তিস্তার বুকে দাঁড়ানো দৃষ্টিনন্দন মওলানা ভাসানী সেতু উদ্বোধনের রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিরা সেতুর হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেওয়া ৩১০ মিটার বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে। পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করতে কাজ চলছে। দ্রুত সেতুর ল্যাম্পপোস্টগুলোতে বিদ্যুৎ সংযোগ চালুর চেষ্টা করা হচ্ছে।
এর আগে গত বুধবার (২০ আগস্ট) সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মোট ৯২৫ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরঘাটে তিস্তার ওপর নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৬ মিটার প্রস্থের এই সেতুটি দেশের ইতিহাসে এলজিইডির সর্ববৃহৎ প্রকল্প। এর অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com