বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৩২৪ বার পঠিত

মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনির সন্মুখে অবস্থিত খনি এলাকা বাসীদের জন্য জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) গত ‌মঙ্গলবার বিকেল ৩ টায় সমাজ কল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম কার্যালয়ে পাথর খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীকে নভেম্বর মাসের শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশের উত্তর অঞ্চলের একামাত্র মধ্যপাড়া পাথর খনি এলাকাবাসীর জন্য সামজিক কল্যানমূলক কার্যক্রমের পরিচালনার লক্ষ্যে খনির সন্মুখে স্থাপিত জিটিসি চ্যারিটি হোমে উচ্চ শিক্ষায় অধ্যায়নরত খনি শ্রমিকদের সন্তানদের ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির নভেম্বর মাসের এই  অর্থ জিটিসি’র নির্বাহী পরিচালক জনাব মোঃ জাবেদ সিদ্দিকীর পক্ষে  শিক্ষার্থীদের হাতে তুলে দেন জিটিসি’র উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।

একই অনুষ্ঠানে ননএমপিও ভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য বিগত মাসগুলোর আর্থিক সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি ডিসেম্বর মাসের জন্য কলেজ অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের  হাতে আর্থিক সহায়তার অনুদানের চেকও প্রদান করা হয়।  উক্ত শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন জিটিসি’র উপ-মহাব্যবস্থাপক এ,জে,এম আব্দুল ওয়াহেদ, মোঃ নজরুল ইসলাম  ও সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জিটিসি চ্যারিটি হোম থেকে মধ্যপাড়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য প্রতিদিন বিকেল ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। জিটিসি পাথর খনির উৎপাদন, উন্নয়ন ছাড়াও সামজিক কল্যানমূলক কর্মকান্ডে চ্যারিটি হোম স্থাপন করে খনি এলাকার দুস্থ্য ও অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে এটি এলাকাবাসীদের জন্য জিটিসি’র অনেক বড় অবদান বলে সচেতন এলাকবাসী মনে করেন। এই সুযোগ সুবিধা বে-সরকারি সংস্থা জিটিসি থেকে অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com