মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

মধ্যপাড়া পাথর খনির উৎপাদন পুনরায় শুরু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৪৮৩ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর)  প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির উৎপাদন পুনরায় শুরু হয়েছে৷ বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে ২৬ মার্চ ২০২০ তারিখ থেকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড এর ভূগর্ভ হতে পাথর উৎপাদন বন্ধ থাকলেও সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করে ১৩ আগস্ট ২০২০ তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল ৫ টা ৩০ মিনিট থেকে সীমিত পরিসরে পাথর উৎপাদন পুনরায় শুরু হয়েছে। ভূপৃষ্ঠের প্রায় ১ হাজার ফুট নীচে প্রোডাকশন লেভেলে পাথর উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন এমজিএমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এবিএম করুজ্জামান। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি সরকারি এই প্রতিষ্ঠানটির তথা দেশের স্বার্থে এমজিএমসিএল যেন নিরলসভাবে কাজ করে যেতে পারে এজন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
এদিকে কাজে যোগদানের পূর্বে মধ্যপাড়া পাথর খনির শ্রমিকদের শারীরিক সুস্হ্যতা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার শেরে বাংলা নগর ঢাকায় পাঠানো হয়৷ বৃহস্পতিবার আসা সেগুলোর ফলাফলে ৪ জন করোনা সনাক্ত হয়৷ করানো সনাক্ত ৪ জন শ্রমিকের মধ্যে রয়েছেন আব্দুস সামাদ,মোঃ রাকিব হোসেন,উত্তম কুমার ও মোঃ জাকির হোসেন৷ শারীরিক ভাবে সুস্হ্য না হওয়ায় এই ৪ জন বাদে অন্যরা কাজে যোগদান করেন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com