বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

মানবতার ফেরিওয়ালা হিসাবে   সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক   রুবেল

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পঠিত

গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম রুবেল।-গাইবান্ধার পলাশবাড়ীতে ছোট ভগবানপুর খন্দকার পাড়া হিলফুল ফুজুল ফাউন্ডেশনের আয়োজনে ৪র্থ বার্ষিকী হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিক ও সমাজ সেবক আসাদুজ্জামান রুবেল কে মানবতার ফেরিওয়ালা হিসাবে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
১ আগস্ট শুক্রবার বিকালে ছোট ভগবান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় খ.ম তাজ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ সভাপতি গোলাম মোস্তফা।
প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হযরত আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবঃ প্রকৌশলী মাহবুবার রহমান সুজা,ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, শাহারুল ইসলাম, আঃ রউফ সহ অন্যান্যরা।
কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন রংপুর উত্তর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা গোলাম রব্বানী,পীরগঞ্জ জামতলা মাদ্রাসা সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মাহফুজ, দারুল ফুরকান ক্বওমি মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মুফতি মাওলানা মানসুর রহমান। এসময় আরোও উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল ফাউন্ডেশন সভাপতি খ,ম হেলাল,সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহ-সভাপতি আতিকুর রহমান,অর্থ সম্পাদক সাইদুর রহমান বেলাল।
উল্লেখ্য, আসাদুজ্জামান রুবেল ঢাকা থেকে প্রকাশিত দি ডেইলি ট্রাইবুনাল পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক যুগের আলো পত্রিকায় সাংবাদিকতা করছেন। তিনি নিয়মিত সমাজের অসহায় মানুষ গুলোর চিত্র তুলে ধরে তাদের সহায়তা পেতে সহযোগীতার স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com