মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

মামার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে রংপুরের নবদম্পতির মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৮২০ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- মামার বাড়িতে বেড়াতে গিয়ে সতী নদীতে ডুবে এক নব দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, রংপুর নগরীর বাহার কাছনা গ্রামের মকবুল হোসেনের পুত্র আনোয়ারুল ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার বৃষ্টি (১৯)। লালমনিরহাটের রাজপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ওসি মাহাফুজ আলম।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আজ মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর বাহার কাছনা থেকে লালমনিরহাটের রাজপুর গ্রামের মামার বাড়িতে বেড়াতে আসেন তারা। প্রচন্ড গরমের কারণে পার্শ্ববর্তী সতী নদীতে তারা দুজনেই গোসল করতে যান। পরে ঘন্টাখানেক গড়িয়ে গেলেও ওই নবদম্পতি বাড়িতে না আসায় পরিবারের লোকজন সতী নদীর দিকে যায়। সেখানে গিয়ে তাদের না পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসে মোবাইল করে বিষয়টি জানায় বৃষ্টির মামা ফারুক হোসেন। পরে লালমনিরহাট ফায়ার সার্ভিস এবং কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে সতী নদী থেকে আনোয়ারুল হক ও তার স্ত্রী সুমাইয়া আক্তার বৃষ্টি লাশ উদ্ধার করে।
স্থানীয় রাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা জানান, দুই পরিবারের সাথে কথা বলে দম্পতির পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com