মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

মালদহপট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক
  • আপডেট সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৫৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী মালদহপট্টি ব্যবসায়ী সমিতির ৪র্থ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয় চৌধুরী সভাপতি ও সাধারণ সম্পাদক এম প্রমেল পুনরায় নির্বাচিত হয়েছেন।

১৮ জুন শনিবার দুপুরে দিনাজপুর শহরের সম্প্রীতি কমিউনিটি সেন্টারে মালদহপট্টি ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে একটি প্যানেল অংশ নেয়। আর অন্য কোন প্যানেল অংশ নেওয়ায় অংশগ্রহনকারী প্যানেলকেই বিজয়ী ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জামিরুল ইসলাম জুয়েল। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য চিত্ত ঘোষ ও মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি বিজয় চৌধুরী, সহ সভাপতি মিনু রহমান, আলহাজ্ব মোবারক হোসেন, সত্য ঘোষ, সাধারণ সম্পাদক এম প্রমেল, সহ সাধারণ সম্পাদক উদ্দীপ ভৌমিক, মো. ইকবাল, গোপাল চৌধুরী, কোষাধ্যক্ষ আলমগীর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মোফাচ্ছিলুল মাজেদ নয়ন, দপ্তর সম্পাদক লুৎফর রহমান লেবু, প্রচার সম্পাদক মিজানুর রহমান লিমন, ধর্ম-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীলিপ কুমার সাহা, নির্বাহী সদস্য সুদিপ ডালমিয়া, সাদেক আলী সান, মিজানুর রহমান, মো. মোর্তুজা, অজয় কুমার আগারওয়াল, রতন সরকার, জহুরুল ইসলাম, মোখলেসুর রহমান তাজু।

এর আগে মালদহপট্টি ব্যবসায়ী সমিতির ৪র্থ সাধারণ সভায় সভাপতি বিজয় চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন এম প্রমেল। এছাড়াও বার্ষিক আয় ব্যয়ের অডিট রিপোর্ট পাঠ করেন সমিতির কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com