মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩৩১ বার পঠিত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে । বুধবার দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদালতে দায়ের করা মানহানির এক মামলার শুনানিতে অংশ নিতে পারেননি মাহাথির মোহাম্মদ।

৯৯ বছর বয়সী মাহাথির দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাহাথির মোহাম্মদের হার্টের পুরনো সমস্যা রয়েছে এবং তার বাইপাস সার্জারিও করা হয়েছে।গত কয়েক বছর ধরে হার্ট-সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে আসা-যাওয়া করছেন তিনি। এর আগে, চলতি বছরের জুলাইয়ে সর্বশেষ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মাহাথির মোহাম্মদের একজন সহযোগী জানিয়েছেন, তিনি শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে কাশিতে ভুগছেন। যে কারণে মঙ্গলবার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত তিনি চিকিৎসা ছুটিতে থাকবেন। সূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com