মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৩৭৯ বার পঠিত

বজ্রকথা ডেক্স।-রবিবার মালয়েশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মালয়েশিয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে, সাত রাজ্য বন্যায় প্লাবিত হয়ে গেছে।বন্যাকবলিত এলাকাগুলো থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে রবিবার।
জানা যায় অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বর্ষা মৌসুমে মালয়েশিয়ার পূর্বাঞ্চলে প্রায় প্রতি বছরই বন্যা হয়ে থাকে। তবে গত ১৭ ডিসেম্বর দেশটিতে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে দেশটিতে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
এক বিবৃতিতে সেখানকার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাটি জানিয়েছে, কেলান্তান, তেরেঙ্গানু, পাহাং, জোহর, মালাক্কা, নেগরি সেম্বিলান ও সাবাহতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। রবিবার ১২৮টি আশ্রয় কেন্দ্রে আট হাজার ৭২৭ জনকে স্থানান্তর করা হয়েছে। দেশজুড়ে বন্যার প্রভাব পড়েছে মোট এক লাখ ২৫ হাজার ৪৯০ জনের ওপর। এদের মধ্যে এক লাখ ১৭ হাজার ৭০০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com