মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

মিঠামইনে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৯৯ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জে মিঠামইনে ১৫০ পিস ইয়াবাসহ সুমন রায় (৩৫) ও অপু দাস (৩৬) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার শান্তিপুর ফেরিঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া দুই যুবকের মধ্যে সুমন রায় জেলার অষ্টগ্রাম উপজেলা সদরের এবং অপু দাস কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে ওসি মো. জাকির রব্বানীর নেতৃত্বে মিঠামইন থানা পুলিশের একটি টিম উপজেলার শান্তিপুর ফেরিঘাটে নদীর পশ্চিম তীরে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে সুমন রায় ও অপু দাস ইয়াবা নিয়ে ওই এলাকা অতিক্রম করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী জানান, ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সুমন রায় ও অপু দাস দুজনই মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ তারা ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। অপু দাস এর আগেও কয়েকবার মাদক নিয়ে ধরা পড়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারের এই ঘটনায় মিঠামইন থানার এসআই মাহবুব আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুমন রায় ও অপু দাস এই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com