বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

মিঠামইনে কুখ্যাত দুই ডাকাত গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৪১ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের মিঠামইনে থানা পুলিশের এক ঝটিকা অভিযানে মোখলেস মিয়া ও খোকা মিয়া নামে আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য কুখ্যাত দুই ডাকাত গ্রেপ্তার হয়েছে। রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন ফেরী ঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানীর নেতৃত্বে এসআই মো. নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঝটিকা অভিযান চালিয়ে কুখ্যাত এই দুই ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুই ডাকাতের মধ্যে মোখলেস মিয়া মিঠামইন উপজেলার বড়কান্দা গ্রামের আজগর আলীর ছেলে এবং খোকা মিয়া নরসিংদী জেলার শিবপুর উপজেলার অষ্টআনি গ্রামের গোলাপ মিয়ার ছেলে। তাদের মধ্যে মোখলেস মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও খুনের ৭টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা মুলতবী ছিল। অন্যদিকে খোকা মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতির ৫টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নরসিংদীর শিবপুর থানায় গ্রেফতারী পরোয়ানা মুলতবী আছে। গ্রেপ্তারের পর দুই ডাকাতের মধ্যে খোকা মিয়াকে শিবপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মোখলেস মিয়াকে ৪টি গ্রেফতারী পরোয়ানা মুলে কিশোরগঞ্জের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com