মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

মিয়ানমারে আঞ্চলিক সামরিক কার্যালয় দখলের দাবি 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) মিয়ানমারের আঞ্চলিক সামরিক কার্যালয় দখলের দাবি করেছে।গত শনিবার এক বিবৃতিতে এমন দাবি করেছে এমএনডিএএ।

মিয়ানমারের চলমান সংঘাতের মধ্যেই দেশটির উত্তরাঞ্চলে শান রাজ্যের লাশিও শহরে অবস্থিত ওই কার্যালয়ে রাতভর হামলার পর দখলে নিতে পেরেছে বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।

জান্তা বাহিনীর সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, কয়েক সপ্তাহ ধরে এই সামরিক কার্যালয়ে যেসব সেনা লড়াই চালিয়ে যাচ্ছিলেন, তারা শনিবার সকাল থেকে পিছু হটতে শুরু করেন। চীন ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি রুট এই লাশিও শহর।

গত মাসের শুরু থেকে সামরিক কার্যালয়টি দখলে নেওয়ার জন্য  মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে এমএনডিএএ’র যোদ্ধাদের লড়াই চলছিল।  লাশিওতে এমএনডিএএ’র জয়ের মধ্য দিয়ে মিয়ানমারে গত তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো আঞ্চলিক কোনও সামরিক কার্যালয় হারালো দেশটির সশস্ত্র বাহিনী। পাশাপাশি এমএনডিএএসহ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর কাছে শান রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা।সুত্র: ইরাবতি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com