বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

মুক্তিযুদ্ধে নিখোঁজ একই পরিবারের ৪ জনের নাম শহীদের তালিকাভুক্তির দাবি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৭০৫ বার পঠিত
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- ১৯৭১ সালে মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীনতাকামীদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চলেছে সারা বাংলায়। তেমনি চলেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি স্থানে। এর মধ্যে উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামে মুক্তিযুদ্ধে সার্বিক সহযোগিতা করা একটি সম্ভ্রান্ত পরিবারের উপর চলেছে নির্মম অত্যাচার। তাদের বাড়ীঘরের সমস্ত মালামাল লুটপাট করা হয়েছে, তৎকালীন পাকিস্তানি বাহিনীর দোসর স্থানীয় শান্তি কমিটির চেয়ারম্যানের ইশারায়, পুড়ে দেয়া হয়েছে তাদের বাড়ী-ঘর। ধরে নিয়ে যাওয়া হয়েছে একই পরিবারের সম্ভাবনাময় ৪ জন সদস্যকে। যারা আর ফিরে আসে নাই।
ওই গ্রামের মৃত মনির উদ্দীন সরদারের ছেলে আইয়ুব আলী সরদার একজন সম্ভ্রাান্ত পরিবারের সন্তান। তার যেমন বিত্ত বৈভব ছিল তেমনি আধিপত্যও ছিল। এলাকার মানুষ তাকে যেমন সম্মান করতো তিনিও এলাকার মানুষকে ভালবাসতেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষে। বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের তিনি সহযোগিতা করে আসছিলেন। মানুষের ভালবাসা আর মুক্তিযোদ্ধাদের সহযোগিতার বিষয়টি নজরে পড়ে স্থানীয় পাকহানাদার বাহিনীর এক দোসরের। ৯ সেপ্টেম্বর’ ১৯৭১  বিকালে ওই দোসরের ইশারায় ও সহযোগিতায় পাক হানাদার বাহিনীর বিরামপুর ক্যাম্পের সদস্যরা মতিহারা গ্রামে অভিযান পরিচালনা করে বাড়ী ঘর আগুনে পুড়ে দিয়ে আইয়ুব আলী সরদার সহ তার বড় ছেলে আবুল কাশেম সরদার ও ২য় ছেলে মতিয়ার রহমান সরদারকে ধরে নিয়ে যায়। এর পরই ধরে নিয়ে যায় তার ভাই মৃত বনিজ উদ্দীন সরদারের ছেলে আলতাব হোসেন সরদার কে। যারা আর ফিরে আসে নাই বলে জানালেন, ওই স্বজনহারা পরিবারের সদস্য অবঃ সরকারী কর্মকর্তা মোঃ খায়রুল আনাম সরদার। তিনি জানান, তারা ১০ ভাই। যুদ্ধকালীন সময়ে খান সেনারা ধরে নিয়ে যায় তার বাবার সাথে ২ ভাইকে। ১ ভাই ২০০৫ সালে মারা গেছেন। বাকীরা সবাই প্রতিষ্ঠিত। কেউ ব্যবসায়ী কেউ চাকুরীজীবী। ইতিমধ্যে কেউ কেউ চাকুরী থেকে অবসর গ্রহন করেছেন। মোঃ দেলোয়ার হোসেন সরদার নামে তার এক ভাই বর্তমানে রাজউকের পরিচালক। আরেক ভাই রাশেদুর রেজা সরদার বর্তমানে দুদকের সহকারী পরিচালক। রাজউকের পরিচালক দেলোয়ার হোসেন সরদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আবেগ জড়িত কণ্ঠে জানান সেদিনের যে ঘটনা তা কখনও ভ’লবার নয়। তিনি সহ তার পরিবারের সদস্যদের দাবী তাদের পরিবারের যে ৪ জন সদস্যকে হানাদার বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর আর ফিরে আসে নাই তাদের নাম শহীদের তালিকা ভুক্ত করা সহ তাদের স্মরণে ওই গ্রাম এলাকায় একটি স্মৃতি স্তম্ভ স্থাপন করা হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com