বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

মেডিকেলে চান্স পেলো জেলে কন্যা দিপ্তী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১১৬৪ বার পঠিত

পীরগঞ্জ(পৌর)প্রতিনিধি।-জেলে কন্যা দিপ্তী রানী এখন থেকে ডাক্তারী পড়বে। তিনি এবারে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পীরগঞ্জ পৌরসভার উজিরপুর জেলেপল্লীর মৎস্যজীবি ধলু চন্দ্রের কন্যা তিনি। ধলু চন্দ্র পেশায় জেলে হলেও তিনি তার মেয়ের অদম্য ইচ্ছায় লেখাপড়ায় উৎসাহ দিয়ে আসছেন।
দিপ্তী রানী পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে পড়ালেখা করেছেন। তিনি এমবিবিএস কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে দিনাজপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। দিপ্তী রানী পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে এসএসসি পাশ করেছেন। জেএসসি তেও সাধারণ গ্রেডে বৃত্তিও পেয়েছেন। দিপ্তীর একমাত্র বোন দীপা রানী। তিনিও পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণিতে পড়ছেন।
বাবা ধলু চন্দ্র বলেন, বিল, ঝিলে মাছ ধরে পীরগঞ্জ পৌর বাজারে বিক্রি করে সংসার চালাই। এখন বাইরের হাটবাজার থেকে মাছ কিনে এনে বিক্রি করি। সংসারোত অভাব, অনটন আছে। তার মধ্যেই দুই মেয়ের পড়ার খরচ জোটাচ্ছি। ধার দেনা করে সংসার আর মেয়েদের লেখাপড়ার খরচ চালাই। এখন মনের কষ্ট টা কমেছে। তবে ডাক্তারী পড়ার খরচ জোগানোই সমস্যা হবে!
দিপ্তী রানী বলেন, বাবা, মার অভাবের সংসারে যত কষ্টই হোক, এখন আমার লক্ষ্য ডাক্তারী পড়া সম্পন্ন করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com