বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

মেম্বারের প্রতিবন্ধী ভাতা কার্ড বাতিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৪৪১ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- অবশেষে বাতিল হলো সাদুল্লাপুর কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বারের নামের প্রতিবন্ধী ভাতা কার্ড।

সাদুল্লাপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বারের নামের প্রতিবন্ধী ভাতা কার্ড ” শিরোনামে সংবাদটি বিভিন্ন পত্রিকা, ফেসবুক, অনলাইনে প্রকাশ হওয়ায় অবশেষে ভাতা কার্ডটি বাতিল করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য আব্দুল মতিন মিয়া নামের প্রতিবন্ধী ভাতা কার্ডটি বাতিল করে দক্ষিণ মন্দুয়ার গ্রামের মৃত ময়েজ উদ্দিন মোল্লার ছেলে আঙ্গুর মোল্লার নামে ইস্যু করা হয়েছে।

উল্লেখ্য, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ও বনগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মতিন মিয়ার নামে প্রতিবন্ধী ভাতা কার্ড বরাদ্দ দেওয়া হলে, এলাকার সচেতন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। বিষয়টি এলাকায় টক অব দ্যা টাউনে পরিনত হয়।

এ নিয়ে গত ১৮ আগস্ট বিভিন্ন পত্রিকাসহ ফেসবুক, অনলাইনে প্রকাশ হওয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। ঘটনাটি আমলে নিয়ে আব্দুল মতিন মিয়ার নামে বরাদ্দকৃত প্রতিবন্ধী ভাতা কার্ডটি বাতিল করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com