বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন পার্বতীপুরের মাহমুদুন নবী চৌধুরী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৭১৬ বার পঠিত

এম এ আলম বাবলু, পাবর্তীপুর প্রতিনিধি।- দেশের রাজধানী ঢাকার হানিফ ফ্লাইওভারের উপর বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পার্বতীপুরের মাহমুদুর নবী চৌধুরী (৫৪) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তারা জানান, মাহমুদুরের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খয়েরপুকুর হাট এলাকায়। তিনি বর্তমানে ডেমরা সানারপাড় চৌরাস্তা এলাকায় থাকতেন।

ডিএমপির গেণ্ডারিয়া থানার ওসি মোঃ সাজু মিঞা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১টার দিকে হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মাহমুদুর। এসময় গজারিয়া পরিবহন নামে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে গেন্ডারিয়া থানায় একটি UD মামলা দায়ের করা হয়েছে৷ মাহমুদুন নবী চৌধুরী বিগত জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com