বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে শীতের কম্বল বিতরণ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৪৩৫ বার পঠিত
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি।- গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে ৯০ টি কম্বল নিয়ে শীতার্তদের পাশে দাঁড়ালেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের নওগাঁ জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক রুহুল আমিন।
সোমবার রাত সাড়ে ১২ টার দিকে পৌরসভার ০৪ নং ওয়ার্ড পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ মোড়, লাটাপাড়া, মধ্যে পাড়া মোড়সহ কয়েকটি এলাকায় এই কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় রুহুল আমিন বলেন, শীতে যখন সারা দেশ কাঁপছে, তখন আমি আমার নিজ এলাকায় গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করি। এতে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে। আমি দেখেছি অসহায় মানুষ কীভাবে টং ঘরের ভেতর তাদের বাচ্চাকাচ্চা নিয়ে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে। এসব অসহায় পরিবারের লোকজনদের শরীরের ওপরে যখন এই কম্বল জড়িয়ে দিতে পেরেছি, তখন নিজেকে ধন্য মনে হয়েছে। এটি আমাদের একটি সামাজিক কাজের অংশ মাত্র।
তিনি বলেন, আমি এই গভীর রাতে প্রায় ৯০ এর অধিক কম্বল বিতরণ করেছি। যতদিন শীত আছে ততদিন আমরা কম্বল বিতরণ অব্যাহত রাখবো।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহবায়ক স.ম সুলতান মাহমুদ, সদস্য সচিব মেজবাউল হক, সদস্য এ্যাডভোকেট সালেকুর রহমান আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাব নওগাঁর সহ-সভাপতি শামীম হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান জীবন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com